অনলাইনে ইউনিমার্ট

২৫ জুলাই, ২০২০ ১৭:৪৫  
রিটেইল সেবা সরবরাহের ৭ বছর পর অনলাইনে গ্রাহক পরিসেবা দিতে শুরু করেছে ইউনিমার্ট। চালু করেছে ইউনিমার্ট.অনলাইন। প্রাথমিকভাবে, ইউনিমার্টের প্রডাক্ট পোর্টফোলিওতে ৭০০০ টিরও বেশি পণ্য অফার করা হয়েছে। ঢাকা শহরের সকল প্রধান লোকেশানে হোম ডেলিভারি কভারেজ এবং ৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি নিশ্চিত করতে জোট বেধেছে পেপারফ্লাই এর সঙ্গে। ফলে এখন থেকে ইউনিমার্ট সুপার শপের গুলশান ও ধানমন্ডি আউটলেটগুলির ৫ কিলোমিটারের মধ্যে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ লোকেশানগুলো থেকে গ্রাহকরা হোম ডেলিভারি পেতে পারবেন অনলাইনে বায়না করেই। সূত্রমত্রে, স্টোর পিক-আপ সুবিধার পাশাপাশি পুনরায় অর্ডার শিডিউলিং এর সুবিধাও এক্ষেত্রে সংযুক্ত করা হয়েছে। ভোক্তাদের সুবিধা নিশ্চিতে একাধিক পেমেন্ট পদ্ধতি যেমন- ক্যাশ অন ডেলিভারি, এমএফএস (বিকাশ) এবং ডেবিট / ক্রেডিট কার্ড পেমেন্ট যোগ করা হয়েছে। শিগগিরি সেবায় ক্যাশলেস পেমেন্ট অন ডেলিভারি পেমেন্ট সিস্টেম যোগ করা হবে বলে জানিয়েছেন ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তোজা জামান। পেপারফ্লাইয়ের পরিচালক ও সিএমও রাহাত আহমেদ জানিয়েছেন, গ্রাহকরা চাইলেই ভাইরাসজনিত মহামারির সময়ে পেপারফ্লাইের মাধ্যমে নিরাপদে ঘরে বসে গ্রাউন্ড ব্রেকিং ক্যাশলেস পে এর সাথে এক্সপ্রেস ডেলিভারি নিতে পারবেন।